ঝরে যায় যত
ছেঁড়াপাতা দিনগুলো।
নিরুদ্ধ এই বুনো শহরের
বাতাসে জমেছে ধুলো।
উড়ে চলে যাওয়া ক্লান্ত মেঘের
ছায়া এঁকে রাখা দিনে—
নিজেকে জড়াই নিজেরই
জমানো ঋণে।
জোনাক ফোটানো অদ্ভুত কিছু
ছেঁড়াখোঁড়া রাত্তিরে—
কত অনন্ত কালের পিপাসা
সখেদে রেখেছে ঘিরে।
.
জীবনের সব চাওয়ার আড়ালে
দীর্ঘশ্বাসের ঝড়—
বুকের পাতায় লিখে রাখে তার
আরক্ত অক্ষর।




শিরোনামটা বেশ, আর কবিতা? লা জাবাব
ধন্যবাদ সুমাইয়া
দারুণ
ধন্যবাদ
খুব সুন্দর!
ধন্যবাদ