কি নামে তোমায় সম্ভাষণ করি?
মায়াবতী?–
যার মায়ায় আমি নিজেকে হারিয়েছি বারবার,
যার মায়াজাল থেকে আমি আজও বের হতে পারিনি।
নাকি তোমায় আয়তলোচনা ডাকব?–
যার কাজল কালো আঁখির দৃষ্টিতে ডুবেছি অতলে,
যার হরিণী চোখের ভাষায় আমি জীবনের সুখ খুঁজে পাই।
আমি না হয় সুহাসিনী ডাকব!–
যার হাসিতে আমি মুগ্ধ হয়ে যাই,
যার হাসির আড়ালে আমার শত কষ্ট লুকাই।
আচ্ছা রূপবতী ডাকলে কেমন হয়?–
যার রূপের বর্ণনায় পুরো একটা উপন্যাস লেখা যায়,
যার রূপের স্নিগ্ধতায় আমি নিজেকে ভুলে যাই।
মেঘমালা নামটা কিন্তু মন্দ নয়!–
যার শুভ্রতা আমার আকাশ জুড়ে ভেসে চলে,
যার বিচরণ আমার হৃদয়ে সর্বদা।
তুমি তো আমার চন্দ্রীমা!–
যার আলোয় আমি পথ খুঁজে পাই,
যার সৌন্দর্য পূর্ণিমার চাঁদকেও হার মানায়।
তোমায় আমি পুষ্প বলেই ডাকব।—
যার সুভাসে আমি মাতাল হয়ে যাই,
যার সৌরভ আমার মনকে ছুঁয়ে যায়।
তোমার সাথে রঙ্গবতী নামটা মানায়।
যার রঙে নিজেকে রাঙিয়েছি আমি,
যার রঙের শহরে আমি মিশে গেছি।
তুমি যে আমার স্বপ্নচারিণী!—
আমার স্বপ্নে আজকাল তোমার রাজত্ব,
স্বপ্নের জগত জুড়ে শুধু তোমার আনাগোনা।
শঙ্খচিল নামটা বেশ লাগে।—
মুক্ত আকাশে এক ঝাঁক শঙ্খচিলের মুগ্ধতা তুমি,
ইচ্ছে করে তোমার হাত ধরে উড়ে যাই বহুদূরে।
আমর মন মহলের মহারানী।—
হৃদয় রাজ্যের আন্ধরমহলের অধিকারীণি তুমি।,
আমার সমস্তটা জুড়ে তোমার আধিপত্য।
ডাকনাম | মায়েদা জাহান মৌ
নিজেকে নিজের মতো গুছিয়ে নিলেই জীবন সুন্দর।
1 Comment




সুন্দর 🥀