অণুর চিঠি,
আজ কিছু একটা খুঁজতে খুঁজতে হঠাৎ খুঁজে
পেলাম সেই ছেঁড়া ডায়েরিটা, যার মলাটের
ফাঁকে লুকিয়ে রেখেছিলাম তোমার
স্মৃতিগুলো, যা আজও অম্লাণ। তাই ভেবোনা
তোমাকে অবহেলা করেছি ! সেদিন
তোমাকে ভালোবাসি বলতেই ফিরিয়ে
দিয়েছিলে, সে কথা আজও ভুলতে পারিনি। তাই
তোমাকে আর বিরক্ত
করতে চাই না! তোমার স্মৃতিগুলো দেখলেই
তোমায় নতুন করে কাছে পাওয়ার সাধ জাগে।
তাইতো ছেড়া ডায়েরির মলাটের ফাঁকে লুকিয়ে
রেখেছি তোমার স্মৃতিগুলো। লুকিয়ে আর
রাখতে পারলাম কোথায়! আবার
তো এসে ঠিকই ধরা দিলে মনের গহীন বনে।
আবার পুনঃরায় মনে করিয়ে দিলো
তোমার সেই সুপ্তস্মৃতি গুলো। তোমার কি
মনেপড়ে সেদিনের স্মৃতি? উত্তাল নদীর
কিনারে হাত ধরে ঘুরে বেড়ানো, ভাঙা নৌকায়
দুজনে ঢেউয়ের মাঝে দোল খাওয়া, আমাকে
আলতো করে
ধাক্কা দিয়ে নৌকা থেকে ফেলে দেয়ার চেষ্টা,
সত্যি ভুলবার নয়। আজও ইচ্ছে করে শুধু তোমায়
নিয়ে গন্তব্যহীণ তরী ভাসিয়ে দিয়ে দুজন
চলে যাই অজানা গন্তব্যে। তাইতো আজ খুব
জানতে ইচ্ছে করে, পৃথিবীর সকল মায়া ভুলে
আমার দু-হাতে হাত রেখে যাবে কী, আমার সাথে?
অণুর চিঠি – ২ | হিমেল রহমান
কবি ও সংগঠক
5 কমেন্টস




চমৎকার
ধন্যবাদ
অসাধারণ 💝
ধন্যবাদ
[2908]tr888 | Link vào trang chủ và tải app chơi nổ hũ, baccarat,tr888 cung cấp link vào trang chủ an toàn, hỗ trợ tải app tr888 nhanh chóng. Khám phá mẹo quay hũ nổ hũ và nạp tiền qua Momo casino dễ dàng. Tham gia ngay! visit: tr888