এখন আর আপন ভাবি না কাউকে
আপন করে কাউকে সাজিয়ে রাখি না মনি কোঠায়
শুধু মন খারাপের আকাশে উদাসী নয়নে তাকিয়ে থাকি!
একটা সময় ছিলো
যখন, কারণে অকারণে মন খারাপ হতো
নিজেকে তবু বারবার ভেঙেচুরে গুটিয়ে নিতাম
নতুন ভাবে স্বপ্ন গড়ার আশায়।
অবহেলাতে মানুষ
কাছের মানুষ ছেড়েও দূরে চলে যায়
এতোটাই দূরত্বে যে খুব কাছাকাছি থাকলেও
আলোকবর্ষ দিয়ে দূরত্ব মাপা যায় না।
আপনি আমার খুব কাছাকাছি থাকলেও
আমাদের দূরত্ব আজ লক্ষ কোটি মাইল
চাইলেই সাজিয়ে রাখতে পারিনা
নিজের মতো করে
চাইলেই আপন করে নিতে পারিনা
একান্ত আপন ভাবে!
অবহেলিত বনফুল আপন করে নেয় না কেউ
সবাই তাকে পায়ের তলায় পিষে যায়
আপনি আমাকে ঠিক তেমন করেই
বাঁধন ছিন্ন করে চলে গেলেন
শূন্যতার আকাশে রেখে গেলেন
দূরত্বের সীমানা বাড়িয়ে!
এখন আর আপন ভাবি না কাউকে
আপন করে কাউকে সাজিয়ে রাখি না মনি কোঠায়
শুধু নিজের অস্তিত্ব খুঁজি দূরত্বের সীমানায়
পৃথিবীতে আপন ভাবি কাকে
স্বপ্ন ভাঙে সে-ই কাছে ডাকি যাকে!




ভালো লেখা রুদ্র
ভালোবাসা রইলো ভাইয়া