আলপথে যে কিশোরী বিকেলের ছায়া মেখে
হেঁটে যায়- আমি তার রোদেলা উঠোন। আমি তার
দুই চোখে জমানো সবুজ। ও মেয়ে
অবুঝ হও- মেঘের কাঁচুলি খুলে
ঝরে যাক আদরের ফোঁটা।
ও মেয়ে আজানু হও। ও পঞ্চবটী পাহাড়ের
বন, বনলতা; আনত চোখের ভাঁজ
খুলে ফেলে বলে ওঠো- ‘এতদিন কোথায় ছিলেন?’




দারুণ
ধন্যবাদ রাজিব