লুতফুল বারি পান্না ১৮ই নভেম্বর, ভাটিখানা রোড, বরিশালে জন্মগ্রহণ করেন। বর্তমানে বাবুগঞ্জ, বরিশালে স্থায়ী নিবাস। বাবা, মৃত. মোহাম্মদ আব্দুল বারি, অবসরপ্রাপ্ত শিক্ষক। মা, লুৎফুন্নেছা বেগম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
লেখালেখি শুরু ছোটবেলা থেকেই। প্রথম লেখা প্রকাশ হয় ক্লাস সিক্সে স্কুল ম্যাগাজিনে। স্থানীয় পত্রিকা ও জাতীয় পত্রিকায় লেখা ছাপা হয়েছে। ২০০৯ থেকে অন্তর্জালে লেখার সূচনা। নিয়মিত লিখেছেন পান্না, সমুদ্র ও সুপ্ত ছদ্মনামে ওপাড় বাংলার কবিতা ফোরাম মুক্তমঞ্চে, নিজ নামে বিখ্যাত বাংলা ব্লগ সামহোয়্যার ইন-এ। লেখা ছাপা হয়েছে ওপাড় বাংলার বিখ্যাত ওয়েব ম্যাগাজিন ‘সৃষ্টি’ সহ বিভিন্ন ওয়েব ম্যাগাজিনে। বাংলা কবিতা ডট কমে সমুদ্র ছদ্মনামে লিখেছেন। বাংলা প্রতিযোগিতাভিত্তিক ব্লগ গল্পকবিতা ডটকম-এ লিখে ১৫ টির বেশী পুরস্কার জিতেছেন।
লেখক হিসেবে দুই বাংলার সমসাময়িক লেখকদের কাছেই পরিচিতি আছে।
সাহিত্য রস প্রকাশনী থেকে ২০১৯ এ প্রকাশিত একমাত্র কবিতার বই “অন্য কারো আকাশ নিলাম ধার”। প্রচ্ছদ করেছেন ওপাড় বাংলার চিত্রশিল্পী অসীম চক্রবর্তী।