কাকে না পাওয়ার জন্য আকাশ সমান আক্ষেপ রাখবো আমি,
যে অবিশ্বাস্য শক্তিধর আর প্রত্যপ্ত- তার?
কার জন্য বিপুল প্রেমাবেগে ভরপুর হবো আমি,
যে ধু-ধু দুঃখকে নিমেষেই ভেঙে চুরমার করে- তার?
কার অতলস্পর্শে মাঝসমুদ্রে হাবুডুবু খাবো আমি,
যে নিজেকে গুছিয়ে নিতে ব্যস্ত-তার?
কার স্মৃতি ধারণ করবো আমি,
যে বাস্তবতাকে দুঃস্বপ্ন ভাবতে বলে-তার?
কার জন্য রহস্য বয়ে বেড়াবো আমি,
যে সীমানা পাড়ি দিতে পারেনা-তার?
কার মান ভাঙাবো আমি,
যে অভিমানকে রাগ ভেবে দূরে সরে যায়-তার?
কার তরে নিজেকে ভাসাবো আমি,
যে স্রোতের টান বোঝেনা- তার?
কার জন্য নির্ঘুম রাত কাটাবো আমি,
যে সারাদিনের মাথ্যাব্যথা অনুভব করতে জানেনা- তার?
কার অপেক্ষায় থাকবো আমি,
যে অপেক্ষাকে অবহেলায় রূপ দেয়- তার?
কার নামে প্রেম শব্দের প্রয়োগ ঘটাবো আমি,
যে প্রেম শব্দকেই তুচ্ছজ্ঞান করে- তার?
কার জন্য বিধ্বস্ত হবো আমি,
যে নতুন উদ্যমে বিভোর- তার?
কার ফিরে আসার দিন গুনবো আমি,
যে সময়ের মূল্য দিতে জানেনা- তার?
কার জন্য অস্তিত্ব বিলীন করবো আমি,
যে প্রেম মুদ্রার অপর পিঠ সম্পর্কে অজ্ঞ- তার?
কাকে পাওয়া না পাওয়ার ভয় করবো আমি,
যার মধ্যে হারিয়ে ফেলার নিদারুণ অস্থিরতা নেই-তার?
কার পানে তাকাবো আমি,
যে আকাশের পানে তাকায়-তার?
নাকি…
যে নীল দিগন্তের পিছনে ছুটে চলে-তার?
প্রেমোল্লাসের যবনিকাপাত | আয়শা আক্তার
বাহ্যিক সৌন্দর্যের থেকে ভেতরের সৌন্দর্য অনেক বেশি শ্রেয়🌷
Leave a Comment



