দুঃখ দিলে দুঃখই পাবো, দু-হাত পেতে প্রেমের বদল কোঠরভরে দুঃখই নেবো!
দেবার মতোন তোমার কাছে কিইবা আছে,দুঃখ ছাড়া?
তুমি তো আর জানবে না গো-
অপেক্ষাতে দিন কাটে যার, রাত্রি কাটে বুকের ব্যাথায়-
তার হৃদয়ে স্বান্তনা নেই, সে যে ভীষণ ছন্নছাড়া!
এই যে এখন সন্ধ্যা নামে, পাখিদেরও ঘর থাকে তাই- ফিরেই আসে,
আমার কেবল ঘুম ধরে না,রাত নিশিথে যন্ত্রণারা, মন খারাপের ছন্দ শোনায়;
কিছু দুঃখ উপছে পড়ে, চোখের জলে গড়িয়ে পড়ে ভাতের থালায়!
চিলগুলো সব উড়েই আসে, সন্ধ্যে নদীর ওপার হতে,
খয়েরি ডানায় ভর করে রোজ, দাড়িয়ে থাকে দুঃখ পেতে!
ওদের জন্যও দুঃখ রাখি-
আকাশ যখন শ্রাবণ নামায়,কাঁদা জলে দুঃখ মাখি!
মধ্যরাতে ঘুম ভেঙে যায়,উঠোনকোনে তারার মেলা,
জোনাকিরা উড়েই চলে, জোৎস্না মাখায় সারাবেলা,
হয়তো তুমি ভালোই আছো,
আমায় ছেড়ে একলা বনে,কিংবা তোমার সখ্য আছে, অমাবস্যার চাঁদের সনে?
চাঁদের মতোন মেয়েও হয় খুউব,যে মেয়েটা মায়াবতী;
মায়াহীন নয় আমার মতো-
সেই মেয়েটাই তোমার সখী, তোমার- একলা পথের চলার সাথী!




অসম্ভব সুন্দর লেখা আপু….
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
বাহ,দারুন লেখা আপনার,মুগ্ধ হওয়ার মতো লেখনি।
আপনাদের ভালো লাগা আমাকে উৎসাহ জোগায় লিখতে,ধন্যবাদ!
thanks
ছন্দের ধরণটা ভালো লাগলো। আর হাতটা তো সেই।
আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া