মানুষ ধইরা রাখনের ক্ষেত্রে আমি পুরোপুরিই ব্যর্থ একজন মানুষ!
এই ব্যর্থতা আমার আজকের না…
ছোটবেলায় — এক বন্ধু হইছিলো আমার,খুব কাছের, তারে কইতাম বন্ধু তোরে আমি কোথাও যাইতে দিমু না…!
তারপর একদিন স্কুলে গিয়া হুনলাম,আমার সেই বন্ধু আমারে থুইয়া চইলা গেছে ঢাকায়!
আমার খুব কাছের একজন কাজিন ছিলো—
এতটাই কাছের যে, সে মাইনষের লগে কইতো আমারে কেউ চিমটি কাটলেও নাকি সে ব্যাথা পায়!
তারপর একদিন,
অহেতুক একটা কারণে আমারে অপবাদ দিয়া চিরতরে আমার সাথে কথা কওন বন্ধ করে দিলো!
মাধ্যমিকে এক বান্ধবী ছিলো— আমি একদিন স্কুলে না গেলে যে নিজের হাত ক্ষত কইরা রক্ত দিয়া আমার নাম লিখতো,
সময়ের পরিক্রমায় সেও হারাইয়া গেলো অদূরে!
তারেও আর ধইরা রাখতে পারিনাই!
অবশেষে;
জীবনে একদিন প্রেম আইলো, প্রেমের সাথে একখান প্রেমিকও আইছিলো!
এমন প্রেমিক— ফোনের এপাশ থেকে আমার ভেজা গলা শুনলে অপরপাশে নিজেই শব্দ কইরা কান্না কইরা দিতো!
সেই প্রেমিকরে একদিন আবেগ ছুইয়া কইছিলাম, নিঃশ্বাস থাকতে তোমারে হারাইতে দিমুনা!
তারপর একদিন — অবহেলার চাদরে গা ঢাকা দিয়ে সেই প্রেমিক আমারে জানিয়ে দিলো,
আমার প্রতি তার সব ভালোবাসা নাকি ফুরিয়ে গেছে!
তারপর আর কি.?
ব্যর্থ মানুষ হিসেবে নিজের নামে দলিল করে নিলাম!
হ্যা—!! আমি ব্যর্থ, মানুষ ধইরা রাখনে আমি বরাবরই ব্যর্থ!



