এই বিড়ম্বিত রোদ, পাথুরে বৃষ্টি; ভিজতে গিয়ে
রক্ত আল্পনায় নিজেকে সাজানো। তুমি
তো জানো- আয়না জুড়ে কার বিম্বিত হাসি?
মগ্নতার কাশফুলে কোন চোখে বিদ্ধ প্রহর?
আজ নিরাসক্ত শীতের শিশিরে পুড়তে পুড়তে
বাতাসে কেবলই দীর্ঘশ্বাস। তৃষ্ণার্ত সন্ধ্যার
ধ্রুপদী সঙ্গীত। বিষণ্নতার বিরান মাঠ।
কি করে বোঝাব, পাঁজরের হাড়ে চিড় ধরলে
কোন বেদনানাশকই যথেষ্ট নয়।




দারুণ!
ধন্যবাদ