সাগরকন্যা পটুয়াখালী জেলার গলাচিপা থানা
রামনাবাদ নদীর তীরে এই স্হানটি আছে অনেকের জানা।
গলাচিপা উপজেলার প্রান কেন্দ্র ডাকুয়া ইউনিয়ন
অর্ধলক্ষ বসবাস মোদের সাধারন জনগন।
এই মাটিতে শুয়ে আছেন বরেন্য সাংবাদিক “আলতাফ মাহমুদ”
জান্নাতবাসী হোন তিনি তাই করবো দোয়া-দুরুদ।
ডাকুয়ার অস্তিত্ব রাখতে গেলে করো নদী ভাঙ্গন রোধ
আমাদের দাবি করবেন পূরন হয় যেন প্রত্যাশাববোধ।
তার সমাধি অক্ষুণ্ণ রাখতে সকলকে বলে যাই
সরকারি সহযোগীতার বিকল্প আর কিছু নাই।
আছেন যারা উপস্হিত আপনারা মহান হৃদয়বান
“নদী ভাঙ্গন রোধ”সমস্যার দিবেন সমাধান।
আমরা হলাম চাতক পাখি থাকি আপনাদের অপেক্ষায়
সকলকে শ্রদ্ধার সাথে সালাম দিয়ে নিলাম বিদায়।



