সত্য কথা বললে আমি
লোকের দুশমন হই
বিপদ আসবে জেনেও আমি
সত্য কথা কই।
এই সমাজে মিথ্যা কথার
আছে বহু দাম
ঘুষের টাকায় প্রাসাদ গড়ে
ভুলে আল্লাহর নাম।
আপনি যদি মিথ্যা বলেন
মুক্তির পথ নাই
মিথ্যা বলা মহাপাপ
কোরআন-হাদিসে পাই।
মিথ্যা পথে রোজগার হয়
লক্ষ-কোটি টাকা
সত্য কথা বললে কেনো
পকেট হয় ফাকা?
অন্ধ আইনের খেলা ভাইরে
বন্ধ করো সবাই
করোনা আর মানুষকে
পশুর মতো জবাই।
মিথ্যার আগুন দাউ-দাউ জ্বলে
হঠাৎ নিভে যায়
সত্যের বাতি মিটিমিটি করে
অবিরাম সব সময়।
আজ থেকে সত্য বলবো
মিথ্যা আর নয়
নবীর আদর্শে গড়বো জীবন
সত্যের হবে জয়।



