মা নাকি আমার পাগলি ছিল,
তবুও আমার জন্ম হল।
হয়তো এটাও মানবতার কোন রূপ,
নইলে কি আর সবাই থাকে চুপ।
বাহ! তোমরা সুশীল সমাজের মানুষ,
পাগলিটাকেও ধর্ষণে করেছ বেহুঁশ।
একটা নিষ্পাপ শিশুকে ফেললে নর্দমায়,
আর বলেছ আমি অনাথ এটাই আমার বড় পরিচয়।
উত্তর দাও তোমাদের সম্মান জানাবো নাকি ধিক্কার,
যদি মানুষ হয়ে থাকো দাও আমার পিতৃ অধিকার।
আর নিজের বিবেককে প্রশ্ন কর একটিবার,
আমি অনাথ হলে কি পরিচয় তোমার!




কৃতজ্ঞতা