অনেকদিন যাবৎ আমার কোনো অসুখ হয় না, জ্বর হয়না, শ্বাসকষ্ট হয়না,
মাথাব্যথা এমনকি কাশি অবধি হয়না!
এসব ভাবলে অবাক লাগে, একটু ঠান্ডায় গা কাপিয়ে যে জ্বর আসতো-
সেই শরীরে এখন কেবল দুঃখের কাপন!
অসুখ বলতে এখন কেবল বুঝি- তুমি আমারে ভালোবাসো না!
বোধহয় – জগৎ সংসারে এর চাইতে মহামারী আবিষ্কৃত হয়নাই, চিনেও…
তুমি এসব কিচ্ছু জানো না- কিচ্ছু না!
অথচ – তোমার জানা উচিত ছিলো, দাঁড়িয়ে থেকে চলে যাওয়া দেখতে কেমন হয়?
বর্ষার দিনে দুঃখ পাইলে কেমন লাগে,
অপমান আর অবজ্ঞা মেখেও ভালোবাসতে বাসতে কিভাবে কাটে দিন!
হটাৎ-ই একদিন তুমি জানবে, ভালোবাসি বলে যে মরে যায়?
সে মানুষ আর ফিরে না কোথাও কোনো বসন্তে!




অসুখ বলতে এখন কেবল বুঝি- তুমি আমারে ভালোবাসো না!
সত্যিই বসন্তের মতো যদি চলে যাওয়া মানুষও ফিরে আসতো? মন্দ হতো না কিছু 😔💔
তোমার মানুষ ফিরুক,বসন্ত আসার আগেই
আহা, বিষাদে মাখা বলেই এত সুন্দর!