পশুর পেটে জন্ম নিলে যদি পশু হয়
মানুষের বেলায় কেন এমন হয়না
মানুষের সন্তানেরা কেন মানুষ হয়না ।।
জ্ঞানহীন মানুষ যদি পশুর সমান হয়
মানবজীবনের জ্ঞানই যদি শ্রেষ্টধন হয়
জ্ঞান অর্জনে যদি মনুষ্যত্ব অর্জন হয়
তবে কেন মানুষ শিক্ষা সংস্কৃতির চর্চা করবেনা ।
জগৎকে যদি জ্ঞানরূপে পাওয়া যায়
জগতকে যদি শক্তিরূপে পাওয়া যায়
জগৎকে যদি আনন্দরূপে পাওয়া যায়
লক্ষ্য অর্জন যদি জ্ঞানের ভিতরে হয়
তবে কেন এ সমাজ জ্ঞানের দুয়ার খোলেনা ।



