নিশি রাতের প্রদীপ তুমি
জোছনা ভরা পানে।
আঁধার রাতের সঙ্গী তুমি
ভুলিও-না আমায় আঁধারে।
যেমনি ভাবে তোমার আলো
বিলীন করো দিনের আলোতে।
আমিও বিলীন হয়ে যেতে চাই
আঁধার রাতে তোমার আলোতে।
তাইতো তোমায় খুঁজে বেড়াই,
প্রতি রাতের নিঝুম আঁধারে….।
তাইতো দেখি প্রতি পূর্ণিমার রাতে
ঝলমলে আলো নিয়ে হাজির হও আমার স্মরণে।
প্রতি অমাবস্যার রাতে প্রদীপ তুমি,
লুকিয়ে যাও আমায় আঁধারে ফেলে।
আমি তো চোখের জল ফেলিয়া
ব্যাকুল হয়ে উঠি তোমার অভিমান ভাঙতে।
পরের সন্ধ্যায় আসো ঠিকই,
ক্ষনিকের মতো এক পলকের দেখা দিতে।
নিশি রাতে ঘুরে বেড়াই
তোমায় সন্ধ্যায় এক পলক দেখা’র উপলব্ধি-তে।
তবু কেন নাই আসো অমাবস্যার রাতে ?
তবু কেন নাই আসো অমাবস্যার রাতে ?
সব কিছু ছেড়ে চলে গেলেও যাবে না
ছেড়ে কোথাও নিশি রাখতে প্রদীপ তুমি।
তাইতো তোমায় হৃদয়ের এলবামে
গেঁথে রেখে স্মরণ করি।
নিশি রাত আসবে যতো
প্রদীপ তোমাকে দুই নয়নে দেখবো ততো।



