তোমার জীবনের সাথে সমস্ত হিসাব চুকিয়ে
আমি যেদিন ফিরে আসলাম নিজ গৃহে ,
পৃথিবীর কয়েক হাজার প্রজাপতির মৃত্যু হলো সেদিন।
তোমার জানালার পাশের বাগান বিলাশ গাছটা, আচমকাই সব ফুল হারিয়ে ফেললো।
বাতায়ন ঘেঁষে অন্ধকার দেখার অভিপ্সায়,
তুমি খোলা আকাশের দিকে তাকিয়ে রইলে দীর্ঘক্ষণ।
অন্ধকারেও তুমি অন্ধকার খুজেঁ পেলে না।
আবিষ্কার করে বসলে,
বিংশ বছরের এক নিষ্কলুষ যুবতীর স্বচ্ছ মুখের আদল৷
তমোহরের তীব্র আলোয় তুমি স্পষ্ট দেেখতে পেলে, সেদিন ভৃঙ্গরাজের উপর উড়ে এসে বসল না,
আর কোনো ক্ষুধার্থ প্রজাপতি৷
আমি নেই!
এমন মৃয়মান অবিনাশী সত্যের সম্নুখীন হয়ে,
তোমার হৃদয়ের সমস্ত নিনাদ খসে পড়ল নক্ষত্রের মত।
আর আমার কি হলো??
আমি ফসিল হয়েও অনুরণিত হলাম,
তোমার নিষিদ্ধ হৃদয়ের অবিনশ্বরতায়।
অবিনাশী সত্য | জান্নাত জারা
Miles to go before I sleep
3 কমেন্টস




অসাধারণ লেখা
ধন্যবাদ! আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান।
অসংখ্য ধন্যবাদ