তারুণ্য প্রকৃতির দারুণ এক উপহার
তারুণ্যের তুলনা নেই কোন আর ।
আমাদের ভাবনার জগতে
দিগন্ত প্রসারিত করবার
তারুণ্যই জীবনের শ্রেষ্ঠ সময়।
জীবনের কঠিন সময়ে
জীবন চলার পথে
সুখ- দুঃখের দোলা চলে
সাহসী সুন্দর আগামীর পথ দেখায়।
শিক্ষা, অভিজ্ঞতা, নিয়ে
নতুন উপলব্ধির উদ্ভাবন ঘটায়।
দুঃখকে আলিঙ্গন করে
জীবনের জয়গান গায় ।
তারুণ্যের রক্তাক্ত স্রোতে
ভেসে যায় যতো অন্যায়
নতুন জীবনদর্শন খুঁজে পায় এসময়।
তারুণ্যের বুকের আগুন জ্বলে দিগুণ
লাল তীব্র আগুনে
এ সময় শোষণ বৈষম্যহীন
নতুন পৃথিবী গড়ার স্বপ্ন জাগিয়ে তুলতে হয়।
তারুণ্য আমাদের অন্তর্দৃষ্টি জাগ্রত করে দেয়
তারুণ্য জীবনযুদ্ধের সবচেয়ে বড়ো সুন্দর সময় ।



