একটা গান আছে না? ” হাত ভরতি চান্দের আলো,ধরতে গেলে নাই”
মহিব, আমার কাছে ঠিক তেমন!
জগৎ সংসারে সবাই ওরে পায়,কেবল আমিই পাইনা!
মহিব মহাপুরুষ নয়,তবে- মহা প্রেমিক বলা চলে তারে,
জগতে সবার জন্যই তার মনে প্রেম জন্মায়-
যেমন, সাপ্তাহিক হাঁটে চুল কাটতে আসা নাপিতের ভাঙা চেয়ার দেখে ওর হৃদয় কেদে ওঠে,
খেয়া পারাপার করা ছোট্ট সুবিধাবঞ্চিত শিশুটিকে দেখলে ওর ছলছল করে চোখ,
কেউ অভাবে পড়ে খেতে পায়নি,এমনটা শুনলে ও বহুদিন হাসতে ভুলে যায়!
না হওয়া প্রেমিকা ফিরে আসবে হয়তো কোনো এক আশ্চর্য শ্রাবন সন্ধ্যায়-
এই ভেবে আর কাউকে ভাগ দেয়নি সেই প্রেমের!
অথচ – এতকিছু জানার পরেও কী ভীষণরকম ভালোবেসে যাই আমি!
নিজেরে আজকাল বড্ড অভাগা মনে হয়-
মহিব, সবাইকে ভালোবাসে, কেবল আমার জন্যই ওর হৃদয়ে কোনো প্রেম নেই!
সকলের দুঃখ ওরে স্পর্শ করতে পারে খুব সহজেই,
কেবল আমার দুঃখে ওর কোনো করুণা হয় না!
দিনে দিনে টের পাই আমার হেরে যাওয়া,
সচক্ষে দেখতে পাই- মহিব, কি নিক্ষুতভাবে অবহেলা করে যায় আমাকে!
আমি বুঝতে পারি, নির্বাক চোখে ওর চলে যাওয়া দেখি!
হেরে যাওয়া আহত হৃদয় নিয়ে আবারও অপেক্ষার জাল বুনি নিভৃতে!
মহিব আসবেই-
এইরকম মিথ্যে স্বান্তনা নিয়ে অপেক্ষা করতেও ভালো লাগে আজকাল!




আমিও অপেক্ষায় থাকি এমন,কেউ আসবে বলে।
অপেক্ষায় থাকুন,আসবে ইন শা আল্লাহ
গানটা অসম্ভব ভালো লাগে আমার
আমারও খুব প্রিয় এই গানটা
বাহহ অসাধারণ
ধন্যবাদ আপনাকে🙂
অনেক সুন্দর গোছালো লেখা
অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা
দিনে দিনে টের পাই আমার হেরে যাওয়া,
সচক্ষে দেখতে পাই- মহিব, কি নিক্ষুতভাবে অবহেলা করে যায় আমাকে!
আমি বুঝতে পারি, নির্বাক চোখে ওর চলে যাওয়া দেখি!
হেরে যাওয়া আহত হৃদয় নিয়ে আবারও অপেক্ষার জাল বুনি নিভৃতে!
মহিব আসবেই-
এইরকম মিথ্যে স্বান্তনা নিয়ে অপেক্ষা করতেও ভালো লাগে আজকাল!
লাইনগুলো খুবই যন্ত্রনাদায়ক আপু,হয়তো আপনাকে সে অনেক কষ্ট দিয়েছে,তাইনা??
না সে তো আমারে ভালোই বাসেনি,তাহলে কষ্ট আর কিভাবে দিবে??
আপনাকে ভালোবাসে না,অথচ – আপনি তাকে ভালোবসেন এত তীবভাবে??
আপনার প্রতিটা লেখাই হৃদয় ছুঁয়ে যায় আপু🫶👌
আপনাদের ভালো লাগাতেই আমার লেখা সার্থক
সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ…. 👍✌️
আপনার প্রতিটা লেখা একটার থেকে আরেকটা ছাড়িয়ে যায়
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
অসংখ্য ধন্যবাদ সবাইকে!👍✌️
জগৎ সংসারে সবাই ওরে পায়,কেবল আমিই পাইনা🥺💔
একজন মানুষ এত দুঃখের মিশ্রণে লিখে যায় কবিতা…..
আপনার মহিবকে পেলে বলে দিতাম, আপনি তাকে এতটা ভালোবাসেন,
না বলাই থাকুক,সব জানাতে নেই
খুবই সুন্দর
ধন্যবাদ ভাইয়া