আমায় একা ফেলে কোথায় চলে গেলে
একবার বলে যাও যদি?
তোমাকে হারাবার ব্যথা সইতে পারিনা তথা
অশ্রুতে দু’চোখ হয়েছে নদী।
তোমার নামটি স্মরনে জীবন আর মরনে
স্বস্তি পাইনা কোথাও কভু
সর্বদা বেহেশতের আশায় বলি মোনাজাতের ভাষায়
বাবাকে মুক্তি দিও হে প্রভু।
যিনি পরিবারের লাগি সুখ করলেন ভাগাভাগি
তোমায় অভিবাদন হে পিতা
তোমার কষ্ট ও ক্লান্তি মোদের যোগায়েছে শান্তি
তুমিই সকলের প্রানের মিতা।
রক্ত করিয়া পানি উপার্জন করেছো মানি
দিয়েছো স্নেহ-মায়া-ভালোবাসা
যেদিন হারিয়েছো তুমি কেদেঁছে মোর জন্মভূমি
মিথ্যে হলো জীবনের আশা
সন্তানের যতসব চাওয়া তোমারি নিকট পাওয়া
আরো কত শত আবদার
আমার জীবনটা নাও বিনিময়ে বাবাকে দাও
মহান আল্লাহ্কে বলি বারেবার।
শ্রেষ্ঠ পিতাদের ভীড়ে তোমাকেই পাই ফিরে
তুমি আমার সালামটুকু নিও
প্রতিরাতে স্বপ্নে এসে সন্তানকে খানিক ভালোবেসে
প্রিয় বাবা,ক্ষমা করে দিও।




সুন্দর