আমরা এ দুনিয়ার
রঙ্গমঞ্চে কতনা অভিনয় দেখতে পাই।
যেখানে রাজা – মহারাজার খেলা দেখতে পাই
যেখানে প্রতারকের প্রতারণার অভাব নাই ।
ওরে ও ভাই আমারা কী এমন দেশ চাই?
আমরা এমন এক দেশে বাস করি
যে দেশে রাজা – মহারাজাদের কোন অভাব নাই ;
ওরা প্রতারণার আশ্রয় নিয়ে
কতনা ধন- দৌলতের পাহার গড়ে
ওরা থাকে ছদ্মবেশে, ওদের চেনার চেষ্টা কর ভাই ।
ওরে ও ভাই, আমরা কী এমন দেশ চাই?
আমরা এমন এক দেশে বাস করি
যেখানে শ্রমজীবী মানুষের কোন মূল্যায়ন নাই। তাদেরকে শোষণ করে
রাজা – মহারাজাদের
উন্নয়নের চাকা ঘোরে ভাই
শ্রমজীবীদের কোন ভাগ্যের পরিবর্তন নাই
তাদের ভালোভাবে বাঁচার অধিকার নাই
ওরে ও ভাই , আমরা কী এমন দেশ চাই?




ভাবায়