একদিন শেষ হবে পথ
শেষ হবে জীবনের সমস্ত স্মৃতি
ফুরিয়ে যাবে ক্লান্তির দীর্ঘশ্বাস
শুধু রয়ে যাবে মায়া মমতায় জড়িয়ে থাকা কিছু চিহ্ন!
আমাদের এ পৃথিবীতে এমন কিছু মানুষ আছে
যাদের ছাড়া পৃথিবীটা অসহায় মনে হয়
মনে হয় যেন,
তাদের ছাড়া একটা মূহুর্তও বেঁচে থাকা অসম্ভব
অথচ সে-ই মানুষ গুলো শৈবালের শিশিরের মতো
সূর্যের আলো পেতেই অনায়াসে বিলীন হয়ে যায়!
তাদের দুঃখের দিনে যতই পাশে থাকেন না কেন
সুখের দিনে আপনার দিকে ফিরেও তাকাবে না!
পৃথিবীর কি নিষ্ঠুর নিয়ম জানেন
আমরা যে মানুষটার প্রতি বেশি নির্ভরশীল হই
সে মানুষটাই আমাদের সবচেয়ে বেশি অবহেলা করে!
যাকে আমরা অনেকটা আপন ভেবে
মনের মাঝে স্থান দেই
সে মানুষটাই সবচেয়ে বেশি দূরত্ব ডেকে আনে!
জয়ের আনন্দে মুখরিত এ পৃথিবীতে
আমিই একমাত্র মানুষ
যে কিনা হেরে গেছি বিশ্বাসের কাছে
যে কিনা হেরে গেছি ভালোবাসার কাছে!
হেরে যাওয়া এ ভাঙা হৃদয়ের শেষ বেলা পর্যন্ত
তোমার আলো নিয়েই বাঁচতে চাই আমরণ!



