তুমি চাইলে,
আমার কল্পনার জগতের
বাস্তবতা হতে পারতে।
তুমি চাইলে,
শূন্যতার শহরে পূর্ণতা হয়ে
হাতছানি দিতে পারতে।
তুমি চাইলে,
আমাদের একটা
চিলেকোঠার মতো ছোট্ট ঘর হতো।
যার কিছুটা জুড়ে একটা
বইয়ের রাজ্য থাকতো।
সকল বই দিয়ে ঘরটা
মনের মতো সাজানো হতো।
তুমি চাইলে,
পছন্দের লেখকের বই নিয়ে
আমাদের মাঝে খুনসুটি হতো।
এসব নিয়ে আমাদের একটা জগৎ হতে পারতো।
তুমি চাইলে,
মান অভিমানের পর্বের সমাপ্তি ঘটিয়ে
শেষ হাসিটা আমায় নিয়েই হাসতে পারতে।
তুমি চাইলেই সব হতো,
আমরা একে অপরকে পরিপূরক হতাম।
কিন্তু…
তুমি চাইলেই না
তাই আজ কল্পনায় সব হলেও,
বাস্তবে কিছুই হলো না।



