জীবন এক চলমান নদী,
চলছে অবিরত।
এ চলার পথে বাঁধা বিপত্তি,
আসবেই শতশত।
চিরকাল সুখী কেউ কি আছে!
দুখের পায়না ছোঁয়া।
বর্তমান থেকে অতীত খোঁজ,
আদম কিংবা হাওয়া।
নিজেকে কেন এতো দুখী ভাবো,
চেয়ে দেখ চারপাশে।
এই সুন্দর প্রকৃতি তোমায়,
ডেকে যায় ভালোবেসে।
দুখের পরেই সুখ আসবে,
এইতো ভাগ্যের খেলা।
গোলাপ গাছেও যেমন থাকে,
হাজার কাঁটার মেলা।
জীবন মানেই সুখ আর দুখ,
ধৈর্য্য ধর দুঃখ আসে যত।
একদিন ঠিক সুখ আসবে,
দুঃখগুলো হবে গত।




💚❤️