অবহেলাতে পরগাছাও বেঁচে থাকে
যেমন বেঁচে আছি আমি
আপনার অবহেলা পেয়েও!
এখন আর নিজেকে খুঁজি না
লুকিয়ে রাখি ঝিনুকের খোলসের মতো
একাকিত্বে পার করে দেই সমস্ত দিন
গভীর রাতে ধুকধুক করে কেঁদে উঠি
আপনার স্মৃতিগুলো মনে পরতেই!
এখন আর চাঁদের মতো
জ্যোৎস্না ছড়িয়ে আলোকিত করি না কাউকে
শুক তারার টিপটিপ আলোর মতো
নিজেকে সামান্য বাঁচিয়ে রেখেছি
শুধু দূর থেকে আপনাকে দেখার জন্য!
একনজর আপনাকে দেখলেই
শত দুঃখ কষ্ট ভুলে যাই আমি
আপনার অবহেলা তখন বেঁচে থাকার সুখ দেয়
আপনি হয়তো আমায় ভালোবাসেন না
তবে একটা অনুরোধ
কখনো চোখের আড়ালে লুকিয়ে যাইয়েন না!



