শুনছো?
এই যে এত অবহেলা করো!
ধরো- প্রতিত্তোরে যদি খানিকটা এই অবহেলা ফেরত পাঠাই…
সইতে পারবে তো?
এই যে এতটা ভালোবাসবার পরেও খুউব যত্ন করে হৃদয় ভাঙো;
যদি হারিয়ে যাই গাঙচিলের মতোন একেবারেই –
কে সইবে অবহেলার ভার?
আজকাল বড্ড তোমার জন্যই আফসোস হয় আমার!
দ্যাখো,আমি তো কেবল তোমারেই হারাইলাম!
আর তুমি?
যত্ন হারাইলা,মানুষ হারাইলা, হারাইলা প্রার্থনার হাতও….
নিজের এতটা ভয়ংকর ক্ষতি চোখের সামনে রেখে নির্লিপ্ত উদাসীন মনে অন্য পথে হাঁটতে কেবল তোমারেই দেখলাম!
আচ্ছা বলোতো?
কেউ এতটা আগলে রাখে জেনেও,কি করে পারো অমন মুখ ফিরিয়ে নিতে?
ভালোবাসায়ও মন গলেনা, এতটাই হতে পারো পাথর?



