সাধু বেশে আজ প্রেমিক সেঁজে
দেখায় নেতার জোর
গোপন রহস্য ভাইরাল সমাজে
তারাই দেশের চোর।
মহামারি আজ বাসা বেধেঁছে
‘ভাইরাস করোনা’ রুপে
কেউ করে আজ অন্যায়-অবিচার
কেউবা জিকির জপে।
একই প্রভুর সৃষ্টি হয়েও
পশুর ন্যায় ওর মত
গরিব-এতিমের অধিকার মেরে
বলছে সে নাকি সৎ!
চাউল-ডাল আর নগদ অর্থ
একান্ত গরিবের হক
ত্রানগুলো জগা খিচুরি বানিয়ে
মিটায় স্বজনপ্রীতির শখ।
বঙ্গবন্ধুর সেই আদর্শের ভাষণ
আজও কানে বাজে
তার সাহসী-ন্যায়-সত্য উক্তিগুলো
ছড়াও বিশ্বের মাঝে।
পৃথিবী যেখানে আতঙ্কিত আজ
অসহায়-গরীব,ধনী
কিছু শয়তান দেখি ফায়দা লুটে
বোধ হয় এদেশ “চোরের খনি।”



