এক পকেটে কবে থেকে তোমাকে লুকিয়ে রেখেছি!
ব্যর্থ কবির কোনো মাঠ থাকেনা, আকাশ থাকেনা, ঠিকানা
থাকেনা। বন্যার জলে ভেসে আসা হাতির চোখের মত
শূন্যতা গ্রাস করে রাখে তার সম্পূর্ণ পৃথিবী। এক পকেটে
তোমাকে তুলে রাখি- আরেক পকেটে নিজেকে। নিজেকে
পকেটে নিয়ে ঘুরে বেড়াই। কেউ ঠিকানা জানতে চাইলেই
শূন্য দুহাত তুলে দেখিয়ে দিই ম্যাজিক।
শুধু মাঝে মাঝে অন্য পকেট থেকে উঁকি মারো তুমি।
অমনি কবির ঠিকানা হয়, আকাশ হয়, মাঠ হয়। চৌকাঠ
পেরিয়ে হেঁটে আসে ব্যর্থ কলম। এক পকেটে তোমাকে
লুকিয়ে রেখেছি; তাও–
ব্যর্থ কবির মুখোমুখি দাঁড়ায়- একজন ব্যর্থ প্রেমিক।




ব্যর্থ কবির মুখোমুখি দাঁড়ায়- একজন ব্যর্থ প্রেমিক।🙂💔
থ্যাংকস
অন্যরকম
ধন্যবাদ তোমাকে
থ্যাংকস
খুব সুন্দর!
থ্যাংকস রাজিব