মাঝে মাঝে, আকাশের তারাটা হাতে দেখি
মহা সমুদ্রের যত সুখ
মাঝে মাঝে অন্ধকারে তিমির রাতে
কষ্টে ভড়ে বুক!
মাঝে মাঝে গগন সাজে
নীল শাড়ি পড়ে ভাসে
মাঝে মাঝে কালো মেঘে
ক্ষণপ্রভায় বৃষ্টির কণা ভাসে!
মাঝে মাঝে সূর্য হাসে
দ্বারা পুত্র পরিবার
মাঝে মাঝে চোখের জলে
রোল পরে কান্নার!
মাঝে মাঝে সাহস পাই
পর্বত জয় করার
মাঝে মাঝে শূন্য হৃদয়
শক্তি নাই কিছু ধরার!
মাঝে মাঝে প্রকৃতিটা
ভালোবেসে সুখ দেয়
মাঝে মাঝে প্রিয়জনকে
অজান্তেই কেড়ে নেয়!




সুন্দর লেখা