নাটকীয়ভাবে
সীমান্তের ওপার থেকে
ভেসে আসা বিষাক্ত হাওয়ায়
এপারে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে
ওরা প্রতিনিয়ত বায়ুকে দূষিত করার চেষ্টা করছে
ওরা ধর্মের নামে ভোটের রাজনীতি করছে।
ধর্মের ছদ্মাবরণে
ওরা ওপারে বসে সাতচল্লিশের মতোন
দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা করছে
ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করছে
ওরা ধর্মের নামে ভোটের রাজনীতি করছে
সাপ্ম্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করছে ।
সুন্দর আগামীর জন্য
বায়ুদূষণ রোধের জন্য
নির্মল পরিচ্ছন্ন হাওয়া পাওয়ার জন্য
আমাদের শুরু করতে হবে এক অভিযান
গড়ে তুলতে হবে নবতর এক সম্ম্রীতির বন্ধন।



