অভাববোধ জন্ম হয় সুবধ’রা চলে গেলে। নেমে আসে একরাশ শূন্যতা। চেনা পথ ও বেশ অচেনা লাগে তখন।শৈশব থেকে বেড়ে ওঠা গল্পতরু গুলো যখন আকাশের তারা হয়ে যায় তখন ভীষণ খারাপ লাগে। এদের শূন্যতা বরাবরই আমাদের অপূর্ণতা’র খোরাক যোগায়।
অক্টোবরে’র শেষে এই সবে বাড়িতে আসলাম।শীতের হিম হিম ভাবটা সবে’ত শুরু।চারদিক এখন কুয়াশাছন্ন হয় বেলা গড়াবার আগেই।সকাল বেলার ঘাসে লেপটে থাকা শিশির, আর ধানের শীষে জমে থাকা শিশির বিন্দু আমার শৈশব’কে খুব করে মনে করায়!!
খুব ভোরে একটা গায়ে চাঁদর জরিয়ে ঠায় দাঁড়িয়ে থাকলে মনে হয় জীবনের শূন্যতা গুলো আজ সব এখানে এসে জড়ো হয়েছে।ঐ যে অদূর পথটা চেয়ে আছে-
একটা পথ বেঁকে গেছে বহুদূর, ঠিক পূর্ব দিকে। মধ্যে দু’টো হাট।হাট পেরুলে’ই নদী।একটা সময় এই নদীর খরস্রোত ছিলো বেশ গভীর।কালক্রমে সব বিলীন এর পথে।যাযাবর’রা এখন টিনের ছাউনি এটে ঘড় বেঁধেছে। মন খারাপ হলেই ছুটে বেড়া’ই সেই নদীর পার। জীবনের এই ছোট্ট ছোট্ট পথ’গুলো কত্তো গল্প যে তৈরি করেছে কে জানে। যে গল্পের কোন বিজোন ঘর নেই। যেখানে মিলেমিশে আছে কত সুবোধ’রা। তার মানে এই নয় যে অসু’র নেই।কিন্তু এত্তো মানুষের ভীরে এরা আর কি শূন্যতার ভয় ধরাবে!
‘মা’ সেদিন বাজারে ব্যাগ হাতে ধরিয়ে দিয়ে বললো বাজার করে আয়।বহুদিন পর বাজারের ব্যাগ হাতে নিয়ে চেনা পরিচিত মানুষের সাথে দরকষা কষি করে বাজার করার আলাদা সৌন্দর্য,ভালোবাসা আছে। কত্তো চেনা মানুষের পরিচিত মুখ। তার মানে এই নয় যে আমি বাজার করি না।করি অবশ্যই করি।কিন্তু চেনা মানুষের ভীরে নয় অচেনা মানুষের ভীরে।যে পথ দিয়ে হাটে আসি ঐ পথে কত মানুষ কে হারিয়ে’ছি তার আয়াত্তা নেই।এখন খুব কম মানুষ’ই জিজ্ঞেস করে “কিরে ভাইর ফো বাড়ি আইলি কবে?কি করো টরো? তোর আব্বায় রিটায়ার্ড করছে? তোর আব্বা খুব ভালো মানুষ।
বাড়ি আসার পরে দেখলাম চার চার’টা নীল পলিথিনে মোড়ানো টিলা উঁচু করা কবর।বুজতে বাকি নেই কাদের হারিয়েছি আমরা। এক সময় এরা’ই আমাদের,বড় হতে দেখেছে। সুবোধ’রা দিন দিন মায়া তৈরি করেই এভাবে’ই চলে যাচ্ছেন। এই পথটা যেন তার’ই অপেক্ষায় বিরান চেয়ে থাকে।আহ…!
শৈশবের বিকেল বেলার সেই ছোট্ট মাঠটা এখন খুব নীরব।সুবোধ’রা এখন আর দৌড়ানি দেয় না।জীবনের শেষ অংশে দাড়িয়ে এদের কে হারানো’র যে অভাবোধ জন্মছে তা বোধহয় আমাকে সব সময় ভোগাবে।
জীবন তো চলছে জীবনের মতই। দিনশেষে একে একে সবাইকে হারাচ্ছি। ঐ পূবের পথটা যেন মানুষ হারানো’র জন্য’ই তৈরি হয়েছে।কখনো প্রিয়জন,কখনো বা পরিজন!!




শুভকামনা রইল বন্ধু তোমার লেখা বরাবরের মতোই সুন্দর এগিয়ে যাও দোয়া করি
❤️❤️❤️