পাহাড়ের প্রতিটি ধাপ
জীবনের প্রতিটি সংগ্রামের মতোন।
পাহাড়ের রাস্তাগুলো আঁকাবাঁকা
জীবন চলার পথের মতোন।
যদি লক্ষ্যে অটুট থাকা যায়
যদি অদম্য সাহস আর
দৃঢ় মনোবল রাখা যায়
পাহাড়ের চূড়ায় ওঠা যায় ।
পাহাড় বিজয়
তরুণ বয়সেই সম্ভবপর হয়
সময় ফুরিয়ে গেলে, সময় ফিরে আর আসে না।
পাহাড়ের চূড়ায়, উঠতে গেলে
বায়ু প্রবাহের চাপ বেড়ে যায়
এ চাপ রক্ষা করার উপায় জেনে
পথ চলতে হয় , পথ চলতে চলতে
জীবনের সাফল্য বয়ে আনা যায়।
মানুষের জীবন যদি পাহাড়ের মতো
বিশাল হতো
জীবনের বেশির ভাগ তৃষ্ণা মিটে যেতো
জীবনে বেশির ভাগ পূর্ণতা আসতো।



