সারা জাহানের শ্রেষ্ঠ মানব
মহান প্রভুর সৃষ্টি
চেহারা তার নূরের আলোয়
পলকে হারায় দৃষ্টি।
যার কারনে আমরা হলাম
আখেরি উম্মত
তিনি মহান আল্লাহর দোস্ত
হযরত মুহাম্মদ (সঃ)।
৬৩ বছরের জিন্দেগীতে তিনি
সয়েছেন বহু অপবাদ
সত্যের প্রতি অটল থেকে
করলেন শান্তির প্রতিবাদ।
কালেমার দাওয়াত দিয়েছেন নবী
পাঠালেন কোরানের বানী
ইসলামের পথে ত্যাগী ছিলেন
হাদিস থেকে জানি।
নবী ছিলেন সরল মানব
সকল জাতির কাছে
সদা সত্য বলতেন তিনি
সাক্ষী জংলার গাছে।
মিথ্যা কথা বলেননি তিনি
জিবনে কোনো দিন
বিশ্বাস, সত্য,ন্যায়ের প্রতীক
শ্রেষ্ঠ “আল-আমিন”।
নবীর নামে গাইবো গান
হৃদয়ে আকবো ছবি
আমিও নবীর আখেরি উম্মত
শিশুদের প্রানের কবি।



