দুই চোখে এঁকে নিচ্ছি, শুধু তার ভ্রু ভঙ্গিমা;
পাথর ভাঙেনি তাও। নদীও শেখেনি জলসীমা।
যে আগুন পুড়ে যায়, যে আগল খুলে যায় নিজে;
যে পাথারে গল্পেরা ডুবে মরে একা ভিজে ভিজে।
আগুনও আবীর হয়, বাতাস উড়িয়ে নেয় ভুলে।
কিছু অদ্ভুত প্রীতিরোগ তুলে রাখি ভেজা মাস্তুলে।
যে আবীরে রাঙিয়েছি আমাদের মুখ ও মুখোশ,
সাধ ও মনস্তাপ। চোখে মাখা আশা— আফসোস।
জানিতো ফুরিয়ে যাবো। তুমিওতো ভেসে যাও জলে—
বৃক্ষটি লিখে রাখে দুর্মর স্মৃতিগুলো, ছালে–বল্কলে।
ইতিহাস ঘেটে যায় বারবার তবু এই পোড়ামাটি ঘেঁষে;
নতুন জলের রেখা, পুরনো সোঁতায় এসে মেশে।
লুকোনো ব্যাথার মত— এইসব অষ্ফুট প্রিয় সংলাপে
ধুলোচোখ। যদি পারো— মুছে দিও আঁচলের ভাপে।




Kinokrad”Great collection of series! I always check this site for the latest updates. I recently wrote about some must-watch TV shows and would love to hear your thoughts! Check it out here: Kinokrad
বাহ্
ধন্যবাদ