কাউকে ততটাই ভালোবাসো
যতোটা ভালোবাসা তুমি তার কাছ থেকে পাও।
ততটাই গুরুত্ব দেও কাউকে
যতটা গুরুত্ব তোমাকে দেয়া হয়।
কাউকে ততটাই আপন করো
যতটা আপন করলে তার চলে যাওয়াতে তুমি ব্যথিত হবে না।
করো সামনে নিজেকে ততটাই প্রকাশ করো
যতটা প্রকাশ করলে সে তোমায় নিয়ে প্রহসন করতে পারবে না।
কারো সাথে ততটাই মেশো
যতটা মিশলে তোমার সম্মান বজায় থাকে।
কাউকে ততটাই উপকার করো
যতটা উপকার করলে সে তোমার কৃতজ্ঞতা প্রকাশ করবে।
কাউকে নিয়ে ততটাই ভাবো
যতটা ভাবলে তুমি নিজেকে হারিয়ে ফেলবে না।
কারো সাথে ততটাই নিজের অনুভূতি শেয়ার করো
যতটা শেয়ার করলে সে তোমার অনুভূতি নিয়ে খেলতে না পারে।
নিজেকে ততটাই শক্ত করো
যতটা শক্ত করলে পৃথিবীর সব দুঃখ-কষ্ট অনায়াসেই ভুলতে পারবে।
কাউকে ততটাই অধিকার দেও
যতটা অধিকার দিলে সে তোমায় নিঃস্ব না করতে পারে।
কাউকে নিয়ে ততটাই অহংকার করো
যতটা অহংকার করলে অন্যদের কাছে তোমায় হেন না হতে হয়।
কারো উপর ততটাই অভিমান করো
যতটা অভিমান করলে সেই অভিমান ঘৃণায় পরিণত না হয়।




অসাধারণ 🌹❤️
Best💖