একটা আকাশ তোমার নামে রোজ সাজিয়ে রাখি
আশার আলো নিভে গেলেও অপেক্ষাতে থাকি!
জানি তুমি আসবে ফিরে ভালোবাসার টানে
আমার যত বলা কথা বাজবে তোমার কানে!
ভালোবাসা মরে গেলেও আগলে রেখ স্মৃতি
দম ফুরানোর শেষ বেলাতেও বাঁচিয়ে রেখ প্রীতি!
ফুলের সাথে বললে কথা আমায় খুঁজে পাবে
পাখির দলে আমার নামে গান শুনিয়ে যাবে!
আমায় তুমি খুঁজে পাবে শিশির ভেঁজা ঘাসে
লক্ষ বছর ছায়ার মতো রবো তোমার পাশে!
ভালোবাসার পুষ্পমাল্যে তোমায় গেথে রাখি
তোমার ছবি হৃদয় মাঝে যতন করে আঁকি!
তোমার জন্য সকাল বিকেল কষ্টে কাঁদে বুক
তোমার মাঝে খুঁজে পাই বেঁচে থাকার সুখ!



