দিন শেষে আপনার লগে একটু কথা কইলে
সমস্ত ক্লান্তি ভুইলা যাই আমি
আচ্ছা আপনার মাঝে কি এমন জাদু যে
আমার এত এত মন খারাপ, এত এত দুঃখ
আপনার লগে একটু কথা কইলেই
সব ভুইলা যাই আমি?
জানেন, আপনার লগে কথা কইলে
দিনের আলো এতো ভাল লাগে
মনে হয় যেন সমস্ত আলোর মাঝে
আপনার সুঘ্রাণ আসে!
কেন জানি আপনার লগে কথা কইলে
আকাশটা এতো ভালো লাগে
মানে হয় যেন সমস্ত আকাশে
আপনার প্রতিচ্ছবি ভাসে!
আপনার লগে একটু কথা কইলে
আমার বাঁইচা থাকতে ইচ্ছে করে
নতুন করে স্বপ্ন সাজাইতে ইচ্ছে করে
আপনারে সঙ্গী করেই
কাটাতে ইচ্ছে করে লক্ষ কোটি বছর!
জানেন, আপনার লগে কথা কইলে
আমার কথা গুলো শান্তি খুঁইজা পায়
মনে হয় যেন সমস্ত কথা
আপনার মাঝেই সাজাই রাখি!
কেন জানি আপনার লগে কথা কইলে
আমার আর কারো লগে কথা কইতে ইচ্ছে করে না
যেন মনে হয় সমস্ত দিন
আপনার নাম ধইরা ডাকি!
আপনি যদি আমারে ভুইলাও যান
তবুও আমার লগে একটু কথা কইয়েন
আপনার লগে কথা কইলে
আমি সমস্ত ব্যথা বেদনা ভুইলা যাই
আকাশ সমান দূরে থাকলেও
আমার লগে একটু কথা কইয়েন!



