মৃত্যু হোক আমার এমনই এক রামাদানের ভোরে-
যে দিন রব পুরোপুরি সন্তুষ্ট থাকবেন,
আমার করা প্রতিটা পাপ রাহমান দয়া করে ক্ষমা করে দিয়ে রহমতের দরজা খুলবেন!
ইয়া রাহমান – মৃত্যু আমার এমন দিনে হোক,
যেদিন সুবহে সাদিক হবে প্রশান্তিময়,
প্রশান্তির স্নিগ্ধ বাতাসে মাতোয়ারা হবে মানবকূল!
ফজরের আজান পাড়বে মোয়াজ্জেম, মুসুল্লিরা দল বেঁধে ছুটবে মসজিদ পানে,
আমি সবিনয় চিত্তে ভোরের ওজু সেরে দাঁড়িয়ে পড়বো দু – গজের মুসাল্লায়,
সামনে আপনি রাহমান স্বয়ং উপস্থিত থাকা অবস্থায় পৃথিবীতে নেমে আসবে মৃত্যুর দূত!
আপনার চরণে মাথা রাখতেই যেনো রুহ ত্যাগ করে আমার পবিত্র দেহ!
ইয়া রাহমান – আপনার গুনাহগার বান্দার এই সহজ ইচ্ছেটা পুরণ করতে কেবল আপনিই পারবেন!
আপনি তো মহাজ্ঞাতা, আপনার দ্বারা সবকিছুই সম্ভব!
আপনি একটু দয়া করলেই সব হবে- আমি জানি!




Thanks for Wipoka…
ইন শা আল্লাহ
ইন শা আল্লাহ