এই যে এত এত গুনাহ করতে থাকি দিনরাত- হাসতে হাসতেও মিথ্যে বলে ফেলি অবলীলায়,
একজন মহান সত্তা আছেন বলেই গুনাহ করেও কোনো রকম ঝুট-ঝামেলা এড়িয়ে বেঁচে থাকি!
আরশের মালিক ক্ষমার শতকোটি দরজা খুলে রাখেন দিনরাত –
অপেক্ষায় থাকেন,গুনাহের পরে কখন আমি হাত বাড়াবো,
কখন ভিক্ষে চাইবো রাহমান এর দয়া!
প্রতিরাতে চতুর্থ আসমানে এসে যিনি ক্ষমার সাগর নিয়ে অপেক্ষা করেন?
তিনিই তো আমার রব-
যিনি আমারে এই শতকোটি অন্যায় করার পরেও, নিরাপদে পান করান এই পৃথিবীর পানি!
অথচ চাইলে তিনি এক নিমিষেই বিলীন করে দিতে পারেন আমার মতো গুনাহগারের অস্তিত্ব,
কিন্তু তিনি(আল্লাহ) তা কখনোই করেন না,কারণ তিনি যে গাফফার!
ক্ষমা করতেই ভালোবাসেন-
মায়া করে আগলে রাখেন চরম পাপ করার পরেও!
তাই আমি অনুতপ্ত হই-
দু গজের মুসাল্লায় ভর করে তার শুকর গুজার করি,
তাহারে সন্তুষ্ট করতে একান্ত চিত্তে নত হই বারবার,
সেজদায় লুটিয়ে পড়লেই প্রশান্তি মিলে!
অনুভব করতে পারি, তিনি ( আল্লাহ ) আছেন, আমার কিসের ভয়?
তাইতো- অনুতপ্ত হয়ে একবুক প্রশান্তি নিয়ে ফিরি!




Thanks for Wipoka.😊🤍
বাহ্
ধন্যবাদ ভিমরুল😊
Alhamdulillah
[2348]slotspice Official Login | সেরা অনলাইন স্লট গেম ও বিকাশ ক্যাশআউট,slotspice অফিসিয়াল লগইন করে উপভোগ করুন সেরা অনলাইন স্লট গেম। বিকাশ ক্যাশআউটের সহজ সুবিধা এবং আকর্ষণীয় বোনাস নিয়ম জানতে আজই অ্যাপটি ডাউনলোড করুন। visit: slotspice