অথচ- কথা ছিলো, কোনো একদিন ফাল্গুনের ভোর নামলেই কুয়াশা তাড়িয়ে ঘরে ফিরবে সমস্ত রফিকেরা!
মা তাদের অপেক্ষায় দীর্ঘদিন –
কতগুলো মহাকাল পেরিয়ে গেলো?
বাছাদের দেখা নেই!
সেই কবে একদিন বলেছিলো রফিক-
মা,মাগো?
ভাত দেবে দুটো?
হাতে বেশি সময় নেই!
প্রাণের ভাষা কেড়ে নিতে ওই যে তেড়ে আসছে মহা শত্রুর দল!
ভাষার প্রাণ আগলাতে যেতে হবে আজি!
তুমি অপেক্ষায় থেকো?
একদিন এই ভাষায় প্রাণ খুলে হাসার মতো সময় নিয়ে ঘরে ফিরবো এইরকম এক ফাল্গুনে!
সেই থেকে প্রকৃতিতে ফাল্গুন নামলেই – মায়ের অপেক্ষা দীর্ঘ হয় আরও এক মহাকাল পরিমাণ!
সেই অপেক্ষার কেবলই মায়েরা বয়ে বেড়ায়,যুগের পর যুগ!
ফাল্গুন এসে ফিরে যায় –
প্রাণ খোলা হাসি নিয়ে রফিকেরা আর ফিরে না!




বাহ ভালো লাগলো।
ধন্যবাদ ভাইয়া! 😊❤️
খুবই সুন্দর!
ধন্যবাদ ভাইয়া
অসাধারণ কবিতা আপু
ধন্যবাদ ভাইয়া
একুশ নিয়ে বেশ ভিন্নধর্মী লেখা,অনেকটাই ভালো লাগলো
অসংখ্য ধন্যবাদ ভাইয়া
হ্যা,একদম ঠিক😊👌
বাহ অসাধারণ হয়েছে
Thank you! 😊❤️
Bah
আসলেই অনেক ভালো হয়েছে আপা
একুশের চেতনা দৃঢ় হোক,কথায় কবিতা কিংবা গল্পে
অসাধারণ লেখা আপু
সুন্দর