তুমি আর কিইবা দিতে পারো, দুঃখ ছাড়া?
কওতো-
আর কি দেয়ার ক্ষমতা আছে তোমার?
রাস্তার ভিক্ষিরিকে দু পয়সা দান করলেই, খুব বড় দানশীল হওয়া যায় না!
যার রোজকার ইনকাম একশ টাকা, তার কাছেও হাত পাতলে পাঁচ টাকার কয়েন জুটে!
তোমার দেয়ার ক্ষমতা কেবল ঐটুকুই, তাই আমার চোখে তুমি একজন হতদরিদ্র!
যার হৃদয় আমারে ভালোবাসতে পারলো না, আমার ভালোবাসার গভীরতা বুঝলো না, তারে এর চে ভালো আর কি উপমা দেয়া যায়?
তুমিই বলো…
তুমি আমারে ভালোবাসো না,শুনলাম এই নিয়েও নাকি গর্ব হয় তোমার?
অথচ – তুমি জানোই না, ভালো না বাসাটা আসলে গর্ব করার মতো কোনো বিষয় না!
যার হৃদয় ভালোবাসা পেয়েও ভালোবাসতে পারে না , সে হৃদয় তো ভিক্ষিরির চাইতেও অধম!
সে হৃদয় নিয়ে গর্ব করতে লজ্জা করে না?
নেহাৎ তোমারে ভালোবাসি- তাই তুমি যা দাও সেটাই আগলে রাখি যত্নে!
তুমি দুঃখ দাও,অবহেলা করো, ঘৃণা পাঠাও,সবটাই জমা রাখি হিয়ার নিকুঞ্জকাননে!
তুমি আমারে দুঃখ দাও, এই নিয়ে আমার আফসোস হয় না!
কারণ, আমি জানি-
দেয়ার মতোন তোমার কাছে দুঃখ ছাড়া কিছুই নাই!
তাই বলছি- ভালোবাসতে হবে না,তুমি বরং দুঃখই দিও?



