আর কোনো কবিতা করবোনা পোস্ট
দিবোনা ম্যসেঞ্জারে
বিনিময়ে পেয়েছি সবার অবহেলা
হৃদয়ের ক্ষত কেবলই বাড়ে।
ভালোকে ভালো বলতে চায়না কেউ
সবাই বুঝি আজ নির্বাক
কেউ চায়না রাসেল ছেলেটি
সাহিত্য নিয়ে ভালো থাক।
অনেকের চোখের বিষ আমি
হতে পারিনি কখনো মধু
চাইনা কারো ধিক্কার -অপবাদ
একটু শান্তি চেয়েছিলাম শুধু।
ভালো আর লাগছেনা এই জিবন
এখানেই টানলাম ইতি
জিবনে কখনো ভুলবোনা আমি
বিষাদময় এই স্মৃতি।




লেখালেখিতে হাল ছাড়তে নেই। তবে লিখতে হলে প্রচুর পড়তে হবে। শুভকামনা থাকলো।
ধন্যবাদ! আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান।