নারী যত্নে রাখতে জানে সব- অনেক বছরের পুরণো আসবাব,দুঃখ পাওয়া বিকেল,গোলাপের শুকিয়ে যাওয়া পাপড়ি,
এমনকি ছেঁড়া পুরনো কাপড়ও নকশির বুননে আগলে রাখে বহুকাল!
নারী যত্নে রাখতে জানে মানুষও-
যেমন কইরা যত্নে রাখে সদ্য জন্মানো মাসুৃমকে তার আম্মা!
নারীর শখ অনেকরকম হয়- কেবল স্থায়ীত্ব হয় শখের মানুষ!
সব বদলে গেলেও বদলায় না প্রেমিক পুরুষের নাম,
প্রেমিকের দেয়া কাঁচের চুড়ি নারীকে আমৃত্যু পোড়ায়,
তবুও নারী সেটা সযত্নে লুকিয়ে রাখে পুরনো কোনো টিনের ট্রাংকে!
যত্ন জানে বলেই নারীর অন্যতম ডাকনাম হয় ‘মা’!
জগতের শক্তিশালী মহাপুরুষও দিনশেষে আশ্রয় খোঁজে কোনো নারীর আঁচলে!
তবুও — পুরুষতান্ত্রিক সমাজে,নারীর নাম হয় ছলনাময়ী!
অথচ – যুগে যুগে ছলনা করে নারীরও মন ভেঙেছে বহু পুরুষ,
ছলনাময়ীর কোনো পুরুষাত্মক রুপ নেই,
কলঙ্কের ভাগ নারীই পায়, আর পুরুষ? আজীবন শুদ্ধতা নিয়ে বাঁচে!




দারুণ ও দারুণ!
ধন্যবাদ 😊
হুমম কলঙ্ক কেবল নারীরই হয়🥺💔
হুমম,তবুও নারী ভালোবাসে
বাহ,লেখাটা অসাধারণ,
অসংখ্য ধন্যবাদ আপনাকে
অনেকদিন পরে আপুর লেখা পেলাম।
ধন্যবাদ
দুঃখজনক🙂
ধন্যবাদ ভাইজান
বাহ,এটাও ভীষণ ভালো লেগেছে।
ধন্যবাদ আপনাকে
শুরুটা বেশ ভালো ছিলো,শেষের তুলনায়।
বাহ্