ভিনদেশী পথিক তুমি আসলে আমার দেশে
নাম কী তোমার কিবা পরিচয়।
আমি হলাম হৃদয় ভাঙ্গা মানুষ
এই দেশে নয়তো বাড়ি নাহি চিনবে আমায়।
তোমার হৃদয় ভাঙ্গলো কে বল যদি আমায়।
আমি ছিলাম এক মায়াবী রানীর প্রণয় মগ্ন
মায়াবী আমায় ছেড়ে হয়ে গেছে অন্য কারো সাথী।
সেদিন থেকে আমি দেশে, বিদেশে
ঘুরে বেড়াই মায়াবী রানীর সন্ধানে।
আসছো তুমি এই দেশে মায়াবী রানীর সন্ধানে
যদি মায়াবীর সন্ধান না পা-ও বাংলায়,
এই বাংলা থেকে যাবে কখন শুনি।
মায়াবীর শূন্যতার পূর্ণতা খুঁজে পাই এই বাংলায়।
মায়াবীর সন্ধান ছাড়া বাংলা ছেড়ে যাব না কোথাও।
ভুলিল সে ভুলিলাম না আমি
শুধু হৃদয়ের এলবামে ফুলের মালার মতন গেঁথে রেখেছি।
ভিনদেশী পথিক | সাইফুল ইসলাম
7 কমেন্টস




চমৎকার ❤️
🥰🥰🥰
খুব সুন্দর কবিতা
অসংখ্য ধন্যবাদ 🥰💝
সুন্দর
অসংখ্য ধন্যবাদ 🥰🥰🥰💝
অসংখ্য ধন্যবাদ 🥰🥰💝