হুট করে মাঝরাত্তিরে ঘুম ভেঙে গেলে
আপনার কি মনে পড়বে?
আপনার আকাশে ক্ষনিকের জন্য
জমা সে এক গুচ্ছ মেঘের কথা?
মনে পড়বে? আপনার কেউ একজন ছিলো…!
যে ঝুম বৃষ্টির ফোটায়, আপনাকে অনুভব করত?
কিংবা হাটতে হাটতে মাথার উপর
মস্ত বড়ো আকাশটা দেখলে আপনার মনে পড়বে?
আমি ভীষণ আকাশ ভালোবাসতাম।
জোৎস্ন্যা স্নাত রাতে আপনাকে
অকারণেই কল দিয়ে বলতাম,
“এই! আজকের আকাশটা দেখছেন??”
সন্ধা রাতে বাড়ি ফেরার পথে
অকারণেই কি মনে পড়বে?
“আপনার সাথে গোধুলি দেখব”
বলে বায়না ধরতাম?
কিম্বা, সাইকেলের সাইরেনে
বারান্দায় এসে
আবছা আলোয় আপনাকে দেখতাম…!!
চলে যাওয়ার সময় একবারও
পিছু ফিরে না তাকানোর কথা টা কি
মনে পরবে আপনার..??
“”মধ্যরাত অব্দি জাগলে শরীর খারাপ করবে!””
এই পরিচিত বাক্যটা কি
আপনার মনে পড়বে??
দুঃখ হবে একটুও আপনার??
নাকি দুঃখ না হওয়ার দুঃখে
সেদিন আপনি পাথর হবেন।
বুকের ভীতর কান্নারা সব পাহাড় হবে,
মনের মধ্যে আস্ত একটা আকাশ পাবেন।
দীর্ঘ অপেক্ষার পর ভোর হবে,
আপনি চোখ মেলে দেখবেন,
আমি আর কোথাও নেই..!
খুচরো পয়সার মতন এখানে ওখানে
ছড়িয়ে ছিটিয়ে আছে সৃতি…!!!
মাথার উপর থমথমে একটা আকাশ।।।
পাখিদের কুহুতান,
দুরে কোথাও আমার পছন্দের সুর,
আমি মিশ্রিত আপনার শহরের অলি-গলি
হ্যা! বর্ষনমুখর কোনো এক রাতে
আপনার মনে পড়বে।
আপনি স্নিগ্ধ একটা বিকেল হতে চেয়েছিলেন,
অথচ আমাকে ছাড়া আপনি এখন,
উত্তপ্ত দুপুর।
তীব্র তাপের দাবানলে
আপনার হৃদয় ভষ্ম হচ্ছে রোজ…
আর আমি রয়ে গেছি,
আপনার নিকটতম দুরত্বে…!!



