তুমি আইয়ুব বাচ্চু- এর “সেই তুমি”
তোমার পানে আনমনে তাকালেই দেখতে পাই রঙিন স্বপ্নের বনভূমি।
তুমি অঞ্জন দত্ত- এর “বেলা বোস”
যেখানে খুঁজে বেড়াই তোমার অবিনশ্বর শব্দকোষ।
তুমি আদনান- এর “দেবী”
আজও তুমি আমার প্রেমে উদাস কবি।
তুমি মিফতাহ জামান- এর “চির অধরা”
ভালোবেসে কোনোদিন আর তোমায় সাদর সম্ভাষণ জানানো হবে না।
তুমি জেমস- এর “কবিতা”
তোমার উত্তরণের প্রত্যয়ে আলোকিত সবই তা।
তুমি অ্যাশেস- এর “সতেরো পৃষ্ঠায়”
আজও আমার মন নীলিমার সবটুকু তোমার আঙিনায়।
তুমি হিমো- এর “রূপালী সন্ধ্যা”
তোমার অপেক্ষার অন্তরালে সাজিয়ে রেখেছি রজনীগন্ধা।
তুমি ব্লু টাচ- এর “মায়াবী”
আমি তোমার সুনীল আকাশের নক্ষত্ররাজী।
তুমি তাহসান- এর “কেউ না জানুক”
তোমায় আজন্ম ভালোবেসে যাবো কেউ মানুক আর না মানুক।
তুমি সোহান আলী- এর “অন্য গ্রহের চাঁদ”
আজও আমি খালি চোখে দেখতে পাই না তোমার প্রতীকী ফাঁদ।
তুমি তাসরিফ জামান- এর “উৎসর্গ”
দীর্ঘদিবসে আমার পরম যত্নে বিচরণ করা অর্ঘ্য।
তুমি এয়ারসেল- এর “দুঃখ বিলাস”
তোমার পানে তাকিয়ে আমি প্রতিবারই হই নিরাশ।
তুমি অনুপম- এর “জল ফড়িং”
তোমার ছোয়ায় হৃদয় ক্যানভাস করেছি রঙিন।
তুমি ওড সিগনেচার- এর “আমার দেহখান”
তোমায় উজ্জ্বলতার ভাস্কর ভেবে আমি আজও করি অভিমান।
তুমি বাগধারা- এর “পঁচিশ বছর”
তোমায় অর্ন্তলোকে হারিয়ে আজও খুঁজে পাইনি অমিশ্রিত জলধর।
তুমি প্রীতম হাসান- এর “বালিকা”
শুভ্রতার মাঝেও আমি বজ্রমুষ্ঠি খুললেই দেখি অলকহীনতা।
তুমি মনির খান- এর “অঞ্জনা”
তোমার নামে মন পিঞ্জরে বেঁধেছে বাসা খঞ্জনা।
তুমি আমার জ্যোতির্বলয় | আয়শা আক্তার
বাহ্যিক সৌন্দর্যের থেকে ভেতরের সৌন্দর্য অনেক বেশি শ্রেয়🌷
Leave a Comment



