তাওয়াককুল এর বড্ড অভাব আমার…
রবের খুউব প্রিয় হওয়ার ইচ্ছে পোষণ করি,কিন্তু পরক্ষণেই রবের অপ্রিয় হওয়ার কাজ করি!
যেখানে প্রয়োজনেও মিথ্যা বলা বারণ,সেখানে অপ্রয়োজনেও হাসতে হাসতে বিসর্জন দেই ইমানে অটল থাকতে চাওয়া অন্তর!
পাপ জেনেও করতে থাকি অনবরত মন্দ কাজ!
রবকে ভয় পাওয়ার ভান করি কেবল-
আসলে ভয় পাই মৃত্যুকে!
মৃত্যুর ভয়ে সাবধানে থাকি, অথচ – দোযখের ভয়ে পাপ করতে পেছাই না!
সত্যি বলছি- তাওয়াককুল এর বড্ড অভাব আমার!
মানুষের কাছে ভিক্ষে চাই দয়া,অথচ – বেঁচে থাকি রবের দয়ায়!
ইবাদাহ করার কথা মুখেই বলি,অনুভব করিনা অন্তরে!
পাপ কাজ করার সময়, সবদিকে তাকাই,কেউ দেখলো কি-না!
কেবল উপরের দিকে তাকাতে ভুলে যাই…
পাপের কথা মানুষ জানলে লজ্জা লাগে, অথচ – যার সামনে গিয়ে বুঝিয়ে দিতে হবে হিসেব,
ভুলে যাই তার কথা!
যেখানে ভয় পাওয়া উচিত আল্লাহকে, সেখানে ভয় পাই মানুষকে!
যেখানে চাওয়া উচিত হিদায়াত- সেখানে চাই কেবল অর্থ!
এই যে এত এত পাপ কারেই পার করলাম জীবনের সবটা সময়…
হয়তো এর শাস্তি হিসেবে আমার দোযখই প্রাপ্য!
নেহাৎ রব আছেন বলেই সুযোগ দেন বারবার, তবুও যদি ফিরতে পারি শেষ বেলায়!
ভালোবাসেন বলেই পাপ করি জেনেও খুলে রাখেন ক্ষমার দরজা!



