শুকনো পল্লবের ন্যায় ঝড়ে যাব আমিও।
বসন্তের আগমনী ধ্বনি বাজার পূর্বক্ষণে রিক্ততার চাদরে নিজেকে মুড়ি নেব।
নবপুষ্পরা প্রকৃতিকে সজ্জিত করবে আপন সাজে,
বসন্তদূতের কুঞ্জনে মুখরিত হবে চারিপাশ,
দক্ষিণা সমীর এসে হৃদয়ে দিয়ে যাবে দোল,
বসন্ত বন্ধনায় মগ্ন কবি রচবে নতুন কাব্য,
গগণ রাঙিবে কত না রঙের মেলায়,
বসন্তের স্নিগ্ধতায় বিমোহিত হবে বসন্ত প্রেমিরা।
সেদিন আর আমাকে খুঁজে পাবে না এই শহরের ভীরে,
চলে যাব পথ হারিয়ে দিগন্তের ওপারে।
ভাঙ্গা আরশির টুকরোর ন্যায় পড়ে থাকব এক কোণে নিরালয়।
কুড়িয়ে নিয়ে সেদিন আর কেউ গুছিয়ে রাখবে না আমায়,
আর না কেউ পুনরায় জোড়া লাগাবার চেষ্টা করবে।
অবহেলা নামক আশীবিষের বিষাক্ত দংশনে মিলিয়ে যাব সবার অলক্ষ্যে।
অযত্নে, অবহেলায় লালিত ফুল কখনো পুষ্পবৃক্ষকে শোভিত করতে পারে না।
শিরোভূষণ করে রাখার প্রতিশ্রুতিতে মিলেছে চরণের জুতা হওয়ার সশ্রদ্ধ খাতির।
অতঃপর স্বল্প সময়ের ব্যবধানে স্মৃতির পাতা থেকে মুছে যাবে আমি নামক কালো অধ্যায়।
থেকে যাব কুয়াশায় ঘেরা ঝাপসা প্রান্তর হয়ে।
অবহেলা | মায়েদা জাহান মৌ
নিজেকে নিজের মতো গুছিয়ে নিলেই জীবন সুন্দর।
2 কমেন্টস




Bingo nights are way more exciting now that I have this installed. It is very intuitive and easy to navigate even for beginners. Love juanbingo365apk.
Really loving the slot variety here. I hit a decent win yesterday and the withdrawal process was a breeze. jilijiliph is my new go-to for daily fun.