আমার চোখ তো কাঁচেরই। তুমি চাইলে আয়না
ভাবতে পারো। এই যে ক্রমেই হারিয়ে ফেলছি স্পর্শের অনুভূতি।
কিছুই আর ছুঁতে পারছি না। বাড়ানো হাত প্রতিবার
ভেদ করে যাচ্ছে বস্তুবোধ। যেনো দেহধারী নই আর; অথবা
গুলিয়ে ফেলছি মন আর শরীরের সূক্ষ্ম কম্পনবিন্দু।
আমার শরীর তো পাথরেরই। তুমি চাইলে খুঁজে নিতে
পার হৃদয়। কে জানে, হয়ত তোমারই জন্য অপেক্ষা
করে আছে কাঁচের মধ্যে এক টুকরো আয়না। পাথরের
মধ্যে একটা আশ্চর্য হৃদয়।




দারুণ