খেলার মাঠে নব্বই মিনিট
ফুটবল লাথি খেয়ে চলে
আমার মতো অসহায় যারা
তারাও ফুটবলের দলে।
বলের গন্তব্য গোল হওয়া পর্যন্ত
আমাদের গন্তব্য বহুদূর
গরীব হয়ে জন্মেছি তাই
অগ্নিবীণায় নাহি সুর।
এভাবে আর কত ফুটবলের মতো
প্রতিদিন লাথি খেয়েই যাবো
আর কত অবহেলা-লাঞ্চনা হলে
বিনিময়ে স্বাধীনতা পাবো?
একজন আম্পেয়ার বাঁশি নিয়ে মাঠে
বাইশ জন খেলোয়ার নিয়ন্ত্রণ করে
ফুটবলের মতো লাথি খেয়ে মোরা
বেঁচে আছি বাংলার ঘরে।
মাঠে বহু ফাউল-থ্রো-হ্যান্ডবল
ফ্রিকিক হয় মাঝে মাঝে
তারপরো খেলোয়ারের লক্ষ্য থাকে
গোল দেয়ার মূল কাজে।
ফুটবল ভেবে আমাদের যারা
এই সমাজে লাথি মারে
একটু অবহেলার কারনে ওদের
বিশ্বকাপটা যায়না ঘরে।
বল যদি না থাকে খেলার মাঠে
খেলোয়ার-আম্পেয়ার মূল্যহীন
ব্যবহারের পর ফেলে দিলে মোদের
সেই জাতি থাকবে পরাধীন।
নিজেদের স্বার্থ হাসিল করে যারা
আমাকে ডাস্টবিনে মারছো ছুড়ে
আমি কবি হয়ে ফিরবো ঠিকই
মহাবিশ্বের পাতাল ফুঁড়ে।




অসাধারণ